ল্যাপটপ পেলেন খাগড়াছড়ির ৭৫ নারী উপকারভোগী

২৭ জানুয়ারি, ২০২৪ ১৯:২২  

তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের “হার পাওয়ার প্রজেক্ট”এর প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন প্রকল্পের মাধ্যমে খাগড়াছড়িতে ৭৫ জন নারী উপকারভোগীর পেলেন একটি করে দেশে তৈরি কোর আই ফাইভ ল্যাপটপ। ই-কমার্স প্রফেসনাল ক্যাগাগরিতে ৩ উপজেলার ২৫জন করে নারীর মাঝে ওয়ালটনের এই ল্যাপটপ বিতরণ করা হয়।

শনিবার খাগড়াছড়িজেলার অফিসার্স ক্লাবের অডিটোরিয়ামে তাদের হাতে ল্যাপটপ তুলে দেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়েরপ্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা।

এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেছেন, প্রযুক্তি বাংলাদেশের নারী-পুরুষ সকলের আর্থিক স্বচ্ছলতা এনে দিয়েছে। পার্বত্য অঞ্চলের যেসব নারী বাইরে কাজ করতে গিয়ে পরিবারের বাধার মুখে পড়েন, তারা প্রযুক্তির মাধ্যমে এখন ঘরে বসেই আয় করতে পারছেন।

পার্বত্যপ্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশে তথ্য প্রযুক্তির সর্বোত্তম নিরাপদ ব্যবহারনিশ্চিত করে নারীদের কর্মদক্ষতা বৃদ্ধিসহ আর্থকর্মসংস্থানের প্লাটফর্ম তৈরি করেদিয়েছে সরকারের তথ্য ও প্রযুক্তি বিভাগ। এজন্য তিনি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাও তাঁর পুত্র সজীব ওয়াজেদ জয়সহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

এছাড়াও উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে পাহাড়ে শান্তি, সম্প্রীতি-সহাবস্থান নিশ্চিত করতে সকল নিজনিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্র্রী কুজেন্দ্রলাল ত্রিপুরা।

খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার, সদর উপজেলার ইউএনও নাঈমা ইসলাম, মাটিরাঙ্গার ইউএনও ডেজী চক্রবর্তী ও দীঘিনালার ইউএনও মো. মামুনুর রশীদ প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগতবক্তব্য রাখেন হার পাওয়ার উপ-প্রকল্প পরিচালক নিলুফা ইয়াসমিন। প্রশিক্ষণার্থীদের মধ্যে থেকে বক্তব্য দেন খাগড়াছড়ি সদর উপজেলার উপকাভোগী তেজশ্রী চাকমা।

প্রসঙ্গত, তথ্য ও প্রযুক্তিবিভাগের ব্যবস্থাপনায় দেশের ৪৪টি জেলার মধ্যে মোট ১৩০টি উপজেলায় তথ্য প্রযুক্তিতেনারীদের সক্ষমতা বৃদ্ধিতে চারটি ক্যাটাগরিতে মোট ২৫,১২৫ জন নারীকে ৫ মাসব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। খাগড়াছড়ি সদর উপজেলা, মাটিরাঙ্গা ও দিঘীনালা এই তিনউপজেলায় নারীদের জন্য নারী ই-কমার্স প্রফেশনাল, নারী ফ্রী ল্যান্সার, নারী কলসেন্টার এজেন্ট ও নারী আইটি সার্ভিস প্রোভাইডার প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। ই-কমার্সপ্রফেসনাল ক্যাগাগরিতে ৩ উপজেলায় ২৫ জন করে মোট ৭৫ জন নারী প্রশিক্ষণ গ্রহণ করছে। দিঘীনালাউপজেলা, খাগড়াছড়ি সদর উপজেলা ও মাটিরাঙ্গা  প্রতিটি উপজেলা থেকে ১৮৫ জন করে মোট ৫৫৫ জন নারীচার ক্যাটাগরিতে ৫ মাসব্যাপী প্রশিক্ষণ লাভের সুযোগ পাচ্ছে।